স্টাফ রিপোর্টার : ঈশ^রদী পৌর বিএনপির সাবেক সভাপতি, পাবনা জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সদ্য কারা মুক্ত প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা কে এম আখতারুজ্জামানের নামাজে জানাজা গতকাল সকাল ১১ টায় ঈশ^রদীর পিয়ারপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীসহ সাধারন মানুষ এতে শরিক হন। নামাজে জানাজার পূর্বে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও পাবনা জেলা বিএনপির আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোকলেছুর রহমান বাবলু, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ^রদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, ঈশ^রদী প্রেসক্লাবের সভাপতি ও বিএনপি নেতা আজিজুর রহমান শাহীনসহ কয়েকজন বক্তব্য দেন। হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নেন এই অঞ্চলের বিএনপির রাজনীতির অন্যতম প্রাণপুরুষ বীর মুক্তিযোদ্ধা কে এম আখতারুজ্জামান। নামাজে জানাজা শেষে তাকে পিয়ারপুর গোরস্থানে দাফন করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
