স্টাফ রিপোর্টার : সদরের গয়েশপুরের গণমানুষের নেতা, স্থানীয়ভাবে শিক্ষা ও সংস্কৃতিতে অবদান রাখা পয়দা স্কুলের শিক্ষক মরহুম মির্জা মকবুল হোসেন দুলাল মাষ্টারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পয়দা বাজারে উদ্বোধন করা হলো দুলাল মাষ্টার স্মৃতি সংঘ। গতকাল বিকালে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস। তিনি তার বক্তব্যে নিজ নিজ পরিসর থেকে জনকল্যাণমূলক কাজ করে যাবার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান। সামাজিক দায়িত্ববোধ ও দায়বদ্ধতা নিয়ে কাজ করে গেলে মানুষের আত্মাতে জায়গা করে নেওয়া সম্ভব। এতে মানুষ যেমন উপকৃত হয়, পাশাপাশি নিজের কাছেও ভালো লাগে। জেলার শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি সকল কিছুকে আলোকিত করতে চেষ্টা রাখতে হবে আমাদের। আগামী প্রজন্মের জন্য আমরা আলোকিত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা এ্যাড. নাজমুল হোসেন শাহিন, এ কে এম মুছা, সাবির হাসান বাচ্চু, রেহানুল ইসলাম বুলাল, নূর মোহাম্মদ মাসুম বগা, শহিদুল ইসলাম লালু, শহিদুর রহমান টুটুল বিশ^াস, গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সাবেক সাধারন সম্পাদক তবিবুর রহমান ফরহাদ। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান নান্নু ও পরিচালনা করেন সাবেক সাধারন সম্পাদক মোতাহার হোসেন। উদ্বোধন শেষে মরহুম দুলাল মাষ্টার এবং নিহত আরজান মেম্বার ও রিপনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী ও আবৃত্তিকার মির্জা রানা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

