স্টাফ রিপোর্টার : পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচির আওতায় ঈশ^রদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা ডিগ্রী (অনার্স) কলেজ অডিটোরিয়ামে গতকাল সোমবার নারী সমাবেশের আয়োজন করা হয়। অধ্যক্ষ, বাঁশেরবাদা ডিগ্রী (অনার্স) কলেজ আবু সাঈদ মিয়া -এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঁশেরবাদা ডিগ্রী (অনার্স) কলেজের গভর্নিং বডির সভাপতি ললিতা গুলশান (মিতা), বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম। সভাপতি তার বক্তব্যে সকলকে ব্যক্তি জীবনে কিছু আদর্শের প্রতিফলন ঘটিয়ে নিজেদেরকে আদর্শবান হিসেবে গড়ে তোলার মাধ্যমে আলোকিত পরিবার, আলোকিত সমাজ, আলোকিত বাংলাদেশ, তথা আগামীর নতুন বাংলা গড়তে আহবান জানান। তিনি উপস্থিত সকল অভিভাবদের বিশেষ করে মায়েদেরকে তাদের সন্তানদের সামাজিক ও নৈতিক শিক্ষা দেয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তিনি মানবিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এখন থেকেই নৈতিক ও মূল্যবোধের চর্চার মাধ্যমে প্রস্তুত করতে সকল মায়েদের প্রতি বিশেষ অনুরোধ করেন। তিনি আরও বলেন একজন মা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় কান্ডরী, মায়ের সচেতনতার উপরই নির্ভর করে সন্তানের সুন্দর আগামী। আর এক্ষেত্রে সবচেয়ে বড় নিয়ামকের ভূমিকা পালক করে এবং শিক্ষক। পাশাপাশি তিনি সমাজের সকলকে যথাযথ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে একটি আলোকিত সমাজ প্রতিষ্ঠায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান। বিশেষ অতিথিবৃন্দ বাবা-মায়ের সঙ্গে সন্তানদের দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তা সর্বদা বজায় রাখার অনুরোধ করেন। পাশাপাশি সন্তানদেরকেও একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে ব্যক্তি জীবনে মানবিকতার চর্চ্চা অব্যহত রাখার আহবান করেন। তারা শিক্ষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মায়েদেরকে সঠিকভাবে সন্তান লালনপালনসহ তাদের পরিবারে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ দৃষ্টি দিতে অনুরোধ করেন। সিনিয়র তথ্য অফিসার বাল্য বিবাহ, মাদকসহ সামাজিক ব্যাধি প্রতিরোধে সামাজিক দায়িত্ববোধ ও সচেতনতার গুরুত্ব বিশেষ করে মায়েদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী প্রজন্মকে সঠিকভাবে বিকশিত করার জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টিতে অভিভাবকসহ সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি বিশেষ আহবান জানান। এছাড়াও তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যত্নশীল হওয়ার অনুরোধ করেন এবং শিশু-কিশোরদের মোবাইল ফোন যথেচ্ছা ব্যহারের কুফল তুলে ধরেন এবং এ থেকে বিরত রাখতে অভিভাবকদের অনুরোধ করেন। বিশেষ করে তিনি গুজব প্রতিরোধে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সকলকে সচেতন ও আরও সতর্ক হওয়ার পরামর্শ প্রদান করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশেরবাদা ডিগ্রী (অনার্স) কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজী) নীলিমা সুলতানাসহ অত্র কলেজের শিক্ষকবৃন্দ ও গভর্নিং বডির সদস্যবৃন্দ। নারী সমাবেশে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পূর্বে বিষয় ভিত্তিক সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

