স্টাফ রিপোর্টার : জেলার ঈশ^রদী পৌর বিএনপির সাবেক সভাপতি, পাবনা জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সদ্য কারা মুক্ত প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……..রাজেউন)। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে গতকাল রোববার বিকালে ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিএনপি নেতা আখতারুজ্জামান আক্তার ২০১৯ সালে ঈশ^রদীতে শেখ হাসিনাকে ট্রেনে হামলা মামলায় ফাঁসির রায়ে কারাদন্ডাদেশ প্রাপ্ত আসামী ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হাইকোর্ট ডিভিশনের আপিল বিভাগ থেকে তিনি নির্দোষী খালাস পান। গত ফেব্রুয়ারি মাসে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। তার মৃত্যুর খবর জেনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মরহুমের নামাজে জানাজা আজ সোমবার সকাল ১১ টায় ঈশ^রদীর পিয়ারপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে ও জেলা বিএনপি এবং ঈশ^রদী উপজেলা বিএনপির পক্ষ থেকে সকলকে মরহুমের নামাজে জানাজায় শরিক হতে অনুরোধ জানানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

