স্টাফ রিপোর্টার : সাঁথিয়ায় আধিপত্যের কারণে দেশীয় অস্ত্র প্রদর্শণ করে এলাকায় অরাজকতা ও উত্তেজনা সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার বিকালে উপজেলার পার করমজা গ্রাম থেকে তাকে আটক সেনাবাহিনীর একটি দল। এ সময় বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটককৃত লাম হোসেন (১৫) উপজেলার পার করমজা গ্রামের আব্দুল্লাহ প্রামানিকের ছেলে। সেনাবাহিনীর বি এ-১০১১২ ক্যাপ্টেন আল আমিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ লাম হোসেন (১৫) কে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল টিম। ধৃত কিশোরের কাছ থেকে জব্দ করা হয়েছে রামদা, ছুরি, চাপাতিসহ ১০টি নানা ধরণের দেশীয় অস্ত্র। পরে তাকে সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠায় পুলিশ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
