নিজস্ব প্রতিনিধি : অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সুরঙ্গন সাংস্কৃতিক সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ প্রদীপ কুমার বসাকের জীবনাবসান ঘটেছে। রোববার বেলা বারোটার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন তিনি। তিনি দীর্ঘ দিন দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। শহরের দিলালপুর মহল্ল¬ার সতীষ সাহা রোডের বাসিন্দা ক্লাসিক্যাল সঙ্গীতের ওস্তাদ প্রয়াত নারায়ন চন্দ্র বসাকের ছেলে প্রদীপ বসাকের জীবনাবসানের খবরে শোকের ছায়া নেমে আসে তার সহকর্মী ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে। তিনি স্ত্রী, ১ ছেলে, ভাই, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে, ভাইসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি শহরের আওরঙ্গজেব রোডের অরূপ সুজ এর স্বত্বাধিকারী অরূপ কুমার বসাকের পিতা। শালগাড়িয়া মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

