স্টাফ রিপোর্টার : গাজায় ফিলিস্তিনী মুসলিমদের ওপর ইসরাইলের বর্বোচিত হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে শহরজুড়ে শিক্ষার্থী জনতার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে শহরের শহীদ চত্ত্বরে এ বিক্ষোভ শুরু হয়। এর আগে বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল নিয়ে এসে সমাবেশে যুক্ত হয়। পাবনা জেলা স্কুলসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়। বিক্ষোভে শিক্ষার্থীদের সাথে অংশ নেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এসময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনার আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ, ইসলামি ছাত্রশিবির সরকারি এডওয়ার্ড কলেজ শাখার সভাপতি হাসান মাহমুদ, ছাত্র অধিকার পরিষদ পাবনার সভাপতি ওলিউর রহমান ওলি প্রমূখ। এসময় বক্তারা বলেন, গাজায় দীর্ঘ এক বছরেরও বেশি সময়ে ধরে থেমে থেমে হামলা ও হত্যাকান্ডে অসংখ্য মুসলিম হত্যা করেছে ইসরাইল। গাজাকে একটি ধ্বংস নগরীতে রুপান্তরিত করা হয়েছে। এরকম বর্বরতা বিশ^ এর আগে দেখিনি। বিশ^ মুসলিমের অংশ হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। এ সময় ইসরাইলি পণ্য বয়কট শ্লোগানে শহীদ চত্ত্বরের পাশে লতিফ টাওয়ারের বাটা শো-রুমে জুতা ও ঢিল নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। উত্তেজনা বাড়তে থাকলে ছাত্রনেতারা বিক্ষুব্ধদের নিবৃত্ত করেন। পরে গাজাবাসীর জন্য দোয়া কামনায় মোনাজাত করে কর্মসূচি শেষ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

