নিজস্ব প্রতিনিধি : পাবনা-২ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব বলেছেন, নির্বাচনী এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না। এসব অপকর্মকারীদের কোনোভাবেই সাথে নিয়ে দল ভারী করার চেষ্টা করা যাবে না, এতে দল ক্ষতিগ্রস্থ হবে। দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে ভোটের জন্য গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান রাখতে হবে। দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি গণতান্ত্রিক সরকার কাঠামো গড়ে উঠুক। আমাদেরকে তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনৈতিক কর্মসূচিকে এগিয়ে নেবার মাধ্যমে সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জয়ী হতে হবে। শনিবার সুজানগরের সাগরকান্দি ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন আরশেদ মেম্বার, আব্দুস সামাদ শেখ, আব্দুল মজিদ খান, জামায়াত আলী সরদার, নয়ন মাষ্টার, জহুরুল ইসলাম , নুরুল ইসলাম নুরাল, লুৎফর রহমান লুতু, জাহাঙ্গীর হোসেন খান, তরিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, সাগরকান্দি ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনাসহ দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

