স্টাফ রিপোর্টার : ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। র্যাব-১২, সিপিসি-২ পাবনা এর আভিযানিক দল শনিবার রাতে জেলার সদর থানার টেবুনিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আরজু হোসেন (৩৯) কে গ্রেফতার করে। ধৃত আরজু সদর থানার ছোটো মনোহরপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। র্যাব জানায়, উক্ত আসামী একজন নারীকে মিথ্যা আশ^াস ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে ভিকটিমের মানমর্যাদা ক্ষুন্ন করার হুমকি প্রদান করে। এক পর্যায়ে ভিকটিম বাদী হয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে পাবনা সদর থানায় এজাহারনামীয় ২ জনকে আসামী করে মামলা দায়ের করে। ধৃত আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

