আটঘরিয়া প্রতিনিধি : মাটি বোঝাই ইঞ্জিন চালিত ট্রলির চাকায় পিষ্ট করে মিজান (১০) নামক এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে আটঘরিয়ার চাঁদভার হুজুরের মোড় নামক স্থানে। নিহত মিজান হাঁপানিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দীন। প্রত্যক্ষদর্শিরা জানান, উপজেলার চাঁদভা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের মিরাজুল ইসলামের ছেলে মিজান ঘটনার দিন দুপুরে সেলিম হোসেনের মাটি বোঝাই ইঞ্জিন চালিত ট্রলিতে চড়ে হুজুরের মোড়ে মাটি ফেলার জন্য যাচ্ছিলেন। এসময় শিশু মিজান ট্রলির উপর থেকে ছিটকে চাকার নিচে পড়ে যায় ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
