ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস রোববার পালিত হয়েছে। দিনটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এর নেতৃত্বে র্যালীটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ, মিথুন হোসেন প্রমুখ। আলোচনার পর বনওয়ারীনগর খেলার মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এ খেলায় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানও আংশিক অংশগ্রহণ করেন। অসংখ্য দর্শক খেলা উপভোগ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

