আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়ার রতিপুর গ্রামের কৃষক বাহাদুর আলীর ৬ টি গরু চুরি হয়েছে। গোয়াল ঘরের গেঁটের তাঁলা ভেঙে সংঘবদ্ধ চোরের দল ৬ টি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য প্রায় ছয় লাখ টাকা। ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার চাঁদভা ইউনিয়নের রতিপুর গ্রামের কৃষক বাহাদুর আলী প্রতিদিনের ন্যায় শুক্রবার তার ৬ টি গরু গোয়াল ঘরে রেখে তালা মেরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে দেখে তার ৬ টি গরু চুরি হয়েছে। পরে এলাকায় অনেক খুঁজাখুঁজি করার পরও তা উদ্ধার করা সম্ভব হয়নি। সম্প্রতি একই রাতে একসাথে ৬ টি গরু চুরির ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
