নিজস্ব প্রতিনিধি : শহরের পুরাতন বাসষ্ট্যান্ড গলির প্রবীণ ব্যবসায়ী গোপাল চন্দ্র রায়ের জীবনাবসান ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি ষ্ট্রোকে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি দিলালপুরস্থ রায় পাড়ার প্রয়াত সুবল চন্দ্র রায়ের ছেলে। তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে, নাতি রেখে গেছেন। তার জীবনাবসানের খবরে শোকের ছায়া নেমে আসে পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায়। সদালাপী গোপালের জীবনাবসানের খবর জেনে অনেকেই তার বাড়িতে ছুটে যান। রাত এগারোটার দিকে শালগাড়িয়া মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। প্রয়াত গোপাল রায়ের পরিবারের সদস্যরা তার আত্মার শান্তি কামনায় পরিচিতজনদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

