স্টাফ রিপোর্টার : খোদাইপুর আবাসিক হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা কেন্দ্রীয় শ্রমিকদলের সমন্নয়ক অ্যাডঃ শামসুর রহমান শিমুল বিশ^াস। মাদ্রাসা কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম আলীর সভাপতিত্বে মাহফিলে পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী কামনা, পরিবহন ব্যবসায়ী আবুল এহসান খান রেয়ন, বিএনপি নেতা কে এম মুছা, শহিদুল ইসলাম লালু, রেহানুল ইসমাল বোলাল, জেলা ছাত্রদলের কামরুজ্জামান প্রিন্সসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলটি সার্বিক তত্বাবধান করেন বিশিষ্ঠ সমাজ সেবক মাদ্রাসা কমিটির সহসভাপতি শামছুল আলম ও সাধারন সম্পাদক আব্দুল মতিন। বিশাল ইফতার মাহফিলে খোদাইপুরসহ আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় দুই হাজার রোজাদারগণ শান্তিপূর্নভাবে ইফতার গ্রহন করেন। ইফতারের পূর্বে উক্ত মাদ্রাসার সুপার দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

