শহর প্রতিনিধি : প্রায় দুই শতাধিক অসহায় নারী ও পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক বিতরণ করেছেন পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নাসিম আহমেদ। তিনি বানী সিনেমা হলের সামনের এক সময়ের প্রসিদ্ধ প্রস্তুুতকারী প্রতিষ্ঠান মকবুল টেইলার্স এর স্বত্তাধিকারী মরহুম মকবুল হোসেনের ছোটো ছেলে। শহরের ঝাউতলা সড়কে (মান্নান মিয়ার গলি) গতকাল বিকালে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি নূর মোহাম্মদ মাসুম বগা, ড্যাব পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম শরিফ, জেলা বিএনপির সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পরিবহন ব্যবসায়ী আবুল এহসান খান রেয়ন, জেলা জাসাস এর আহবায়ক খালেদ হোসেন পরাগ, জেলা যুবদলের সাবেক নেতা মাহবুবুর রহমান চৌধুরী তুহিন, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান, দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি নূর ইমাম সবুজ, মানবাধিকার কর্মী মাসুদুর রহমান ইবনে মাসুদ, আব্দুর রাজ্জাক, ইমদাদুল হক, মো. রনিসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুরুষদের লুঙ্গি ও নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়। এসব সামগ্রী বিতরণের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, ব্যবসায়ী নাসিম আহমেদ আগামী পৌর নির্বাচনে দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করবার প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

