নিজস্ব প্রতিনিধি : পাবনা ইসলামিয়া কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। ২৬ মার্চ সকাল ১০ টায় এই দিবস উপলক্ষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দেয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা করেন কলেজের উপাধ্যক্ষ মেহদী হাসান, সহকারী অধ্যাপক সাইফুদ্দিন, শিক্ষক রকিব উদ্দিন, মোহাম্মাদ আলী প্রমুখ। কুরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম। দোয়া পরিচালনা করেন আরবী শিক্ষক রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শরিফুল আলম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষর্থীগন অংশ গ্রহন করেন। অধ্যক্ষ বলেন মহান স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করতে হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

