মহসীন মল্লিক : বেড়া উপজেলায় নানা কর্মসুচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পু®পস্তবক অর্পন করা হয়। এরপর সকাল ৯ টায় শহীদ আব্দুল খালেক স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন , বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সির্ভিল ডিফেন্স এবং বিএনসিপি সমম্বয়ে কুচকাওয়াজ প্রদর্শন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র,ছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজ প্রদর্শন এর মধ্য দিয়ে দিবসটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম। এসময় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডা. তাহমিনা সুলতানা নিলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আনসার ও ভিডিপির কর্মকর্তাবৃন্দ, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

