পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসানের নেতৃত্বে এক র্যালি বের করা হয়। র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে স্বাধীনতা চত্বরে শহীদদের প্রতি প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। আরও শ্রদ্ধাজ্ঞাপন করে বিভিন্ন বিভাগ, দপ্তর, হল প্রশাসন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের ভার্চুয়াল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান বলেন, “২৬ মার্চ বাঙালির জন্য সবচেয়ে গর্বের দিন। ২৫ মার্চ রাতে হানাদার বাহিনী নিরীহ বাঙালিদের নির্বিচারে হত্যা করেছিল। ৭১ আমাদের শিকড়। শিকড়কে ধরে আমাদের আগাতে হবে। ৯ মাসের যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, এটা ইতিহাসে বিরল। বাংলাদেশের মানুষ সেটা করে দেখিয়ে দিয়েছে। ৭১ একদিনে হয় নি। বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি শহীদের স্মরণ করেন। তিনি আরও বলেন, আমরা স্মরণ করি কিন্তু শিক্ষা নেই না। আমাদের দেশ প্রেমের ঘাটতি আছে। ৭১-এর সাথে কোনোকিছুকেই মেলানো যাবেনা। আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিভক্তি কমাতে হবে। বিভক্তি নিয়ে কোনো দেশ আগাতে পারেনা। একসাথে কাজ করা এবং কথায় না কাজে প্রমাণ করতে হবে।” আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আিিমরুল ইসলাম। এর আগে ২৫ মার্চ রাত সাড়ে ১০টায় প্রতীকি ব্ল্যাক আউট করা হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান উপস্থিত ছিলেন। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে গার্ড অব অনারের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। (জনসংযোগ দপ্তর, পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

