স্টাফ রিপোর্টার : নানার বাড়িতে ঈদ করার জন্য গিয়েছিলেন ছোট্ট মুনতাহার। বাড়ির পাশে রেললাইন হওয়ায় নানার সাথে ট্রেন দেখতে বের হয়েছিলেন শিশুটি। কিন্তু ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ গেল নানা ও নাতনির। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলার ঈশ^রদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল (দোতলা সাঁকো সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তর বাঘইল ও চর-মিরকামারী গ্রামে নেমে আসে শোকের ছায়া। ঈশ^রদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন উপজেলার পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল এলাকার মৃত রহমত সরদারের ছেলে বাবুল সরদার (৫৫) ও চর-মিরকামারী এলাকার ইসমাইল হোসেনের মেয়ে মুনতাহার (৫)। বাবুল ও মুনতাহার সম্পর্কে নানা ও নাতনী। নিহতের পারিবারিক ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, ঈদ করার জন্য মুনতাহার নানার বাড়িতে বেড়তে এসেছিল। ইফতারের কিছু সময় আগে বাড়ির নিকটবর্তী রেললাইন হওয়ায় নাতনীর ট্রেন দেখার আবদার মেটাতে রেল লাইনের উপর নানা ও নাতনি বেড়াতে যান। এসময় ঈশ^রদী জংশন স্টেশনের দিক থেকে ট্রেনের ইঞ্জিন আসতে দেখে নাতনী দৌঁড়ে রেললাইনের উপর উঠে যায়। এই অবস্থায় নাতনীকে বাঁচাতে গেলে নাতনীর মত নানা বাবুল সরদারও ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা লাগে। এতে নানা ও নাতনী দুইজনই ছিটকে নিচে পড়ে। আশপাশের লোকজন ছুটে গিয়ে নানাকে মৃত অবস্থায় দেখতে পান। গুরুত্বর আহত নাতনীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। ঈশ^রদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, নিহতদের পরিবারের লিখিত আবেদনে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
