ভাঙ্গুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শরৎনগর বাজার ধান হাটা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ। সমাবেশে বক্তারা বলেন, শহীদ জিয়াকে মহান স্বাধীনতার ঘোষক বলায় ভুয়া ভুয়া স্লোগান দেন ফ্যাসিবাদের দোসর মুক্তিযোদ্ধা। এরা শহীদ জিয়াকে নিয়ে কটূক্তি করেছেন। এরা শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক মানেন না। এরা ভুয়া মুক্তিযোদ্ধা। এদেরকে চিহিৃত করে ফাঁসি দিতে হবে। তারা বলেন, সারা দেশের মতো ভাঙ্গুড়াতেও ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। এরা সবাই পতিত সরকারের দোসর। শিগগিরই এদেরকে চিহিৃত করে বিচার করতে হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

