স্টাফ রিপোর্টার : ঈশ^রদীর রূপপুরে আলোচিত মানিক হত্যা মামলার প্রধান আসামী হাতকাটা টুনটুনিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলো প্রধান আসামি তানজির আহমেদ তুহিনের ছেলে সৌরভ হোসেন ওরফে হাতকাটা টুনটুনি (৩৬), তার আপন ভাই এজাহার নামীয় আসামি মেহেদী হাসান শাওন (২৬) এবং দিয়ার বাঘইলের ফজলুর রহমানের ছেলে সুইট (২৫)। ঈশ^রদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদের নেতৃত্বে থানা ও রূপপুর পুলিশ ফাঁড়ির সমন্বয়ে গঠিত চৌকস টিম গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল সোমবার সকালে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকা থেকে এদেরকে গ্রেফতার করে। ওসি শহীদুল ইসলাম শহীদ জানান, গত বছরের ১৮ নভেম্বর সকাল সাড়ে আটটার দিকে দিয়ার বাঘইল রূপপুর পাকার মোড়ের জনৈক ইউনুস আলীর ছেলে ওয়ালিফ হোসেন মানিক নিজ বাড়ি হতে পাবনা যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সে রূপপুর মোড়ে মক্কা হোটেলের পেছনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে সৌরভ হোসেন টুনটুনিসহ তার সহযোগীরা মানিককে ধারালো অস্ত্রের সাহায্যে এলোপাথাড়ি কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করে। মানিকের পিতা ইউনুস আলী এ ঘটনায় বাদী হয়ে সৌরভ হোসেন টুনটুনিসহ ১২ জনকে এজানামীয় এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা নং-২৬, তারিখ-১৯/১১/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। এরপর হতে প্রধান আসামি কয়েকজন পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামিদের দুপুরে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ইতোপূর্বে এই হত্যা মামলার ৫ জন আসামিকে পুলিশ গ্রেপ্তার করে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

