সুজানগর প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের হাট-বাজারে মাত্রাতিরিক্ত দামে পটল বিক্রি হচ্ছে। চলতি রমজান মাসে উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রতিকেজি পটল ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ উপজেলার হাট-বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ৩০ থেকে ৩৫ টাকা দরে। এ হিসাবে ৩কেজি পেঁয়াজের দামে ১কেজি পটল পাওয়া যাচ্ছে। উপজেলার মথুরাপুর গ্রামের পেঁয়াজ চাষি ইউনুস আলী শেখ বলেন চলতি মৌসুমে হালি পেঁয়াজের বাজারে একদম ধস নেমেছে। প্রতিমণ পেঁয়াজ মাত্র ১১‘শ থেকে ১২‘শ টাকা দরে বিক্রি হচ্ছে। একই এলাকার পেঁয়াজ চাষী আক্তার হোসেন বলেন এ বছর ৫বিঘা জমিতে হালি পেঁয়াজ আবাদ করেছি। ফলনও বেশ ভাল হবে। কিন্তু হাট-বাজারে পেঁয়াজের বর্তমান বাজারে উৎপাদন খরচও উঠছেনা। অথচ হাট-বাজারে পটলের বাজার আকাশ ছোঁয়া। হাট-বাজারে বর্তমান বাজার মূল্যে ৩কেজি পেঁয়াজ বিক্রি করে ১কেজি পটল কিনতে হচ্ছে। তাছাড়া হাট-বাজারে পেঁয়াজের চেয়ে অন্যান্য সবজির দামও অনেক বেশি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন হাট-বাজারে পেঁয়াজের আমদানি বেশি। সেকারণে দাম কম। তবে আমদানি কমে গেলে দাম বৃদ্ধি পাবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
