আটঘরিয়া প্রতিনিধি : এক বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামে। তার পিতা হলেন মরহুম বাদশা খাঁ। এ ঘটনায় ধর্ষিতার চাচাতো ভাই রফিকুল ইসলাম রফিক বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে ও সরজমিনে ধর্ষিতার পরিবারের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার চাঁদভা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কদমডাঙ্গা মধ্যে পাড়া বড় মসজিদের সংলগ্ন রাশিদা খাতুনের মেয়ে বাক প্রতিবন্ধী আয়জান খাতুন (৪৫) বসবাস করেন। বাক প্রতিবন্ধী আয়জান খাতুন এর মা রাশিদা খাতুন টেবুনিয়া জুটমিলে কাজ করে সংসার চালান। ঘটনার দিন ১২ মার্চ রাতে রাশিদা খাতুনের নাইট ডিউটি থাকায় বাক প্রতিবন্ধী আয়জান খাতুন তার নিজ শয়ন ঘরে ঘুমিয়ে ছিলেন। ১৩ মার্চ দিবাগত রাত সাড়ে বারোটার দিকে একই গ্রামের আহেদ আলীর ছেলে ধর্ষক বাচ্চু ওরফ বাক্কু (৭০) বাড়ির পিছন দিক থেকে এসে তার ঘরের দরজা কৌশলে খুলে ভিতরে জোরপূর্বক প্রবেশ করে। এসময় বাক প্রতিবন্ধী আয়জান খাতুনের শরীরের ষ্পর্শকাতর স্থানে হাত দেয়। প্রতিবন্ধী আয়জান আও মাও করে চেঁচামেচি করতে থাকলে বাচ্চু ওরফে বাক্কু আয়জান খাতুনের মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে প্রতিবন্ধী আয়জান খাতুন ঘরের বেড়ার উপর জোড়ে জোরে শব্দ করতে থাকলে প্রতিবেশীরা শব্দ শুনে ছুটে আসলে ধর্ষক বাচ্চু কৌশলে পালিয়ে যায়। তবে এলাকা বাসি জানান, এর আগেও আমাদের গ্রামে এই বাচ্চু ওরফে বাক্কু এধরণের কাজ অনেকের সাথে করেছে। আমরা এই লম্পট বাচ্চু ওরফে বাক্কুর সঠিক বিচার চাই। তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি জোর দাবি জানান তারা। চাঁদভা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী জানান, গ্রামের মধ্যে এধরণের ঘটনা জঘন্যতম। অপরাধী যে হোক না কেন তার শাস্তি হওয়া দরকার। ধর্ষিতার মা রাশিদা জানান, আমি রাতে বাড়িতে না থাকায় আমার মেয়ে একা ঘরে শুয়ে ছিল। বাচচু ওরফে বাক্কু রাত সাড়ে বারোটা দিকে জোর করে গায়ে হাত দেয় এবং ইশারায় বলে আমাকে ধর্ষণ করা হয়েছে। আমার মেয়ে বাক প্রতিবন্ধী। আমি বাক্কুর কঠোর শাস্তি চাই। এবিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার জানান, ভিকটিম বাক প্রতিবন্ধী। তার শরীরের স্পর্শকতা স্থানে হাত দেয়া হয়েছে এই মর্মে অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
