স্টাফ রিপোর্টার : সুজানগর উপজেলার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেনের বিরুদ্ধে আশিকুর রহমান আশিক নামে এক ছাত্রদল নেতাকে মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে প্রেরণের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতা আশিকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী করেছেন দলীয় নেতাকর্মী স্বজনরা। গতকাল রোববার দুপুরে শহরের জজ কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন সাগরকান্দি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জজ কোর্টের সামনের সড়কে মানববন্ধনে মিলিত হয়। সেখানে বক্তারা অভিযোগ করেন, সাগরকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। অথচ আমিনপুর থানার ওসি তাকে ছাত্রলীগ নেতা হিসেবে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন। যৌথবাহিনী যখন আশিককে গ্রেপ্তার করে তখন ৫৪ ধারায় একটি মামলা দেওয়ার কথা ছিল। অথচ ওসি সাহেব মিথ্যা মামলা দিয়ে তাকে ছাত্রলীগ বানানো হয়েছে। তাদের দাবি, মুলত ওসির বিরুদ্ধে কথা বলেছিলেন আশিক। তিনি ওসিকে ফ্যাসিবাদি আওয়ামীলীগের দোসর হিসেবে উল্লেখ করেছিলেন। এটা বলার কারণে আশিককে মিথ্যা মামলায় হয়রানী করছেন ওসি আলমগীর। তিনি প্রতিপক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে বিএনপির লোকজনকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার আসামি বানিয়ে হয়রানী করছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী স্বজনরা। তারা দ্রুত মিথ্যা মামলায় গ্রেপ্তার সাগরকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিকের মুক্তির দাবি জানান। না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বিএনপি নেতা কামাল হোসেন, জামাত আলী সরদার, ইফসুফ আলী খান, ছাত্রদল নেতা স্বপনসহ অনেকে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অভিযোগ অস্বীকার করে আমিনপুর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘আশিককে গ্রেপ্তার করা হয়েছে যৌথবাহিনীর অভিযানে। তাদের নির্দেশনা অনুযায়ী মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আশিকের বিরুদ্ধে অস্ত্রসহ চারটি মামলা রয়েছে।’ ওসি আরো বলেন, ‘যখন যে দল ক্ষমতায় আসে তখন সে তার পক্ষে কাজ করে। এর আগে আশিক সাবেক উপজেলার চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের পক্ষে কাজ করতো। এখন স্থানীয় বিএনপির সাবেক এমপি সেলিম রেজা হাবিব সাহেবের পক্ষে কাজ করে। আরেকটি গ্রুপ আছে কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের গ্রুপ। মুলত স্থানীয় বিএনপির এই দুইটা গ্রুপের দ্বন্দের জেরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি ওসির।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

