স্টাফ রিপোর্টার : খেলার প্রলোভন দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শমসের আলী (৭০) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যার দিকে চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত দারোগ আলীর ছেলে। এ ঘটনায় রাতেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন শিশুটির মা। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ইফতারির পর প্রতিবেশী (সম্পর্কে দাদা) শমসের আলী ওই শিশুকে খেলার প্রলোভন দেখিয়ে তার নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে ওই বৃদ্ধ শিশুটিকে তার ছেলে হাশেম আলীর ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার দিলে লোকজনের ভয়ে পালিয়ে যায় শমসের আলী। এরপর ওই শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে ঘটনাটি খুলে বললে এলাকার লোকজন জড়ো হয়ে বৃদ্ধ শমসের আলীকে মারধর করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শমসের আলীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার দেখিয়ে গতকাল বুধবার সকালে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
