মাসুদ রানা : “সোনালী আঁশের সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আটঘরিয়া উপজেলার পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় “পাট উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম। গতকাল বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক নুর আলম, উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুনর রশিদ, সহকারী পাট পরিদর্শক নারায়ণ চন্দ্র, উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পারভেজ রানা। কৃষকদের মধ্যে বক্তব্য দেন জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক বিপ্লব কুমার সেন, দুলাল মৃধা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

