শামীম হাসান মিলন : আব্দুল আলিম ও সাইফুল ইসলাম। দু’জনেই দিনমজুরি করে সংসার চালান। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারির পর রাতে তারাবি নামাজ পড়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা। অর্ধেক রাতে হটাৎ করেই আগুন লাগে আব্দুল আলিমের ঘরে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সাইফুল ইসলামের ঘরেও। ভষ্মিভূত হয় ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সবকিছুই। পুড়ে যায় ৩টি ছাগল। শুধু তাই নয়, বেড়াতে এসে আগুনে দগ্ধ হন আব্দুল আলিমের খালা শাহিদা খাতুন। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেহেরী যে খাবেন এমন খাবারও ছিল না দু’টি পরিবারে। খোলা আকাশের নিচে বিলাপ করছিলেন দুই পরিবারের সদস্যরা। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রামে। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এলাকার মানুষ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এমন ঘটনা ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। এদিকে এমন সংবাদ পেয়ে গতকাল বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দু’টি পরিবারের হাতে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা তুলে দেন তিনি। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো সহযোগিতার আশ^াস দেন। তাৎক্ষণিক ইউএনওর সহযোগিতা পেয়ে কেঁদে ফেলেন আব্দুল আলিম। তিনি বলেন, চোরে চুরি করলেও কিছু রেখে যায়। কিন্তু আগুনে পুড়লে কিছুই থাকে না! কোথায় থাকবো, কী খাবো এমন চিন্তা যখন করছিলাম তখন ইউএনও স্যার এসে পাশে দাঁড়ালেন। এর আগেও আমাদের এলাকায় অনেক বাড়িতেই আগুন লেগেছে কিন্তু কখনোই কোনো ইউএনওকে আসতে দেখিনি। আমরা ভাগ্যবান, আমাদের মতো গরীব মানুষের বাড়িতে এসে স্যার (ইউএনও) এসে সহযোগিতা করে গেলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, আমি শুধু ইউএনও-ই নই, একজন মানুষও। আমি ওই দুই পরিবারের ঘরবাড়ি পুড়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি। আমি মানুষ হিসেবে তাদের বাড়িতে গিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কিছু সহযোগিতা দেওয়া হয়েছে। আবেদন করতে বলেছি, আরও কিছু সহযোগিতা দেওয়ার জন্য।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

