সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ উত্তরাঞ্চলের মধ্যে পেঁয়াজ আবাদে খ্যাত পাবনার সুজানগরের হাট-বাজারে উঠতে শুরু করেছে মৌসুমী নতুন পেঁয়াজ। তবে বাজার মন্দা হওয়ায় পেঁয়াজ চাষীদের মাঝে হতাশা দেখা দিয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে মৌসুমী পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৭ হাজার ৭‘শ ১০ হেক্টর জমিতে। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১‘শ হেক্টর বেশি জমিতে। ইতিমধ্যে উঁচু জমিতে আবাদ করা ওই পেঁয়াজ উপজেলার হাট-বাজারে উঠতে শুরু করেছে। আগামী ১০/১৫দিনের মধ্যে পুরোদমে পেঁয়াজ উঠা শুরু হবে। উপজেলার খয়রান গ্রামের কৃষক ময়েন উদ্দিন বলেন আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর উপজেলার সর্বত্র মৌসুমী পেঁয়াজ ভাল হয়েছে। তবে হাট-বাজারে পেঁয়াজের বাজার মন্দা হওয়ায় পেঁয়াজ চাষীরা হতাশ হয়ে পড়েছেন। উপজেলার দুর্গাপুর গ্রামের আদর্শ কৃষক কামরুল ইসলাম বলেন সার, বীজ এবং শ্রমিকসহ প্রতিমণ পেঁয়াজের উৎপাদন খরচ হয় প্রায় ১৬‘শ টাকা। অথচ বর্তমানে হাট-বাজারে প্রতিমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯‘শ থেকে ১হাজার টাকা দরে। এ হিসাবে কৃষকের প্রতিমণ পেঁয়াজে ৬থেকে ৭‘শ টাকা লোকসান হচ্ছে। একই এলাকার কৃষক আব্দুল জব্বার মাস্টার বলে বর্তমান সময়ে প্রতিমণ মৌসুমী পেঁয়াজের দাম কম পক্ষে ২হাজার টাকা না হলে কৃষকের উৎপাদন খরচই উঠবেনা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন বর্তমানে হাট-বাজারে পেঁয়াজের চাহিদার তুলনায় সরবরাহ বেশি। সেকারণে বাজার মন্দা। তবে ২/১মাসের মধ্যে দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

