নিজস্ব প্রতিনিধি : মাগুড়ায় শিশু আছিয়ার ধর্ষনকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল পাবনা জেলা শাখা। আছিয়ার মান আমাদের মান এই শ্লোগান নিয়ে গতকাল সকালে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ ঘটনার সাথে জড়িত সকল আসামীর ফাঁসির দাবি করা হয়। একইসাথে দেশব্যাপী শিশুসহ নারী ধর্ষনের ঘটনায় বিস্ময় প্রকাশ করে বক্তারা বলেন শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। এসব জঘন্য ঘটনা বন্ধে কার্যকরি পদক্ষেপ গ্রহন ও দোষীদের কঠিনতম শাস্তি নিশ্চিত না করতে পারলে মহিলা দলের নেতাকর্মীরা কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি হাজারী লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম বাদশা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক বাবু, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক বেগম মেহেরুন্নেছা শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফারহানা আক্তার নাজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মীর সানজিদ আলম প্রান্ত, মহিলা দলের সদর থানা শাখার সভাপতি মহসিনা খান সেতু, সদর শাখার সাধারন সম্পাদক জিনিয়া আফরোজ জিনিয়া, পৌর শাখার সভাপতি ফারজানা ইয়াসমিন, সাধারন সম্পাদক বৃষ্টি খাতুন, চাটমোহর থানা শাখার সিনিয়র সহ সভাপতি বুরি সরকারসহ মহিলা দলের নেতৃবৃন্দ। কর্মসূচির শুরুতেই ধর্ষনের শিকার ও পরবর্তিতে মৃত্যুবরনকারী শিশু আছিয়ার প্রতি সম্মান জানিয়ে ও তার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। কর্মসূচিতে মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

