সুজানগর প্রতিনিধি : সম্প্রতি সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিএনপিকে হেয় প্রতিপন্ন করে কথা বলাকে কেন্দ্র করে বিএনপি নেতা মজিবর রহমান খানসহ বেশ কয়েকজন নেতা-কর্মীর সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াতে ইসলামী নেতা ওয়াালিউল্লাহ বিশ^াস বাদী হয়ে বিএনপি নেতা মজিবর খানসহ ৫জন নেতা-কর্মীর বিরুদ্ধে সুজানগর থানায় একটি মামলা দায়ের করে। দায়েরকৃত ওই মামলাকে মিথ্যা, ষড়যন্ত্রমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার সকাল ১১টার দিকে সুজানগর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক নারী-পুরুষের অংশ গ্রহনে সুজানগর এনএ কলেজ এলাকা থেকে বের হওয়া বিশাল ওই মিছিলটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গিয়ে এক প্রতিবাদ সভা করে। সভায় উপজেলা শ্রমিক নেতা আব্দুল মান্নান মোল্লা, বাবু মোল্লা ও এনএ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল খানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক ওই মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় রাজপথে জামায়াতে ইসলামীকে মোকাবেলা করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

