পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আওয়াল কবির জয়কে সাময়িক বহিষ্কার করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। গতকাল শনিবার (১৫ মার্চ) দুপুরে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রক্ষ্ম বিষয়টি নিশ্চিত করেছেন। আওয়াল কবির জয়ের বহিষ্কার নিয়ে গত বুধবার (১৩ মার্চ) রেজিস্ট্রার অফিস থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। অফিস আদেশে বলা হয়, ‘ড. মো. আওয়াল কবির, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (পাবিপ্রবি) কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত গত ৭/১১/২০২৪ খ্রি. হতে কর্মস্থলে অনুপস্থিত, বিভাগীয় আদেশ অমান্যকরণ এবং মিথ্যা তথ্য প্রদান করে ভার্চুয়ালী ক্লাসের অনুমতি গ্রহণের কারণে অসঙ্গত আচরণ, উর্দ্ধতন কর্মকর্তার আইন সঙ্গত আদেশ অমান্যকরণ, কর্তব্য অবহেলা প্রদর্শন জনিত কার্য সংগঠন এবং পলায়নের অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাঁর এহেন আচরণ সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ)(গ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সে প্রেক্ষিতে, সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী অভিযুক্তকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা সমীচীন মর্মে বিবেচিত হওয়ায় এতদ্বারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে ড. মো. আওয়াল কবির জয়কে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।’ বিশ^বিদ্যালয় সুত্র জানায়, ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়াল কবির জয় বিশ^বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ সময় তিনি তৎকালীন প্রশাসনের কাছে অনুমতি নিয়ে তিন মাসের জন্য অনলাইনে ক্লাস নেন। নতুন প্রশাসন আসার পরে অনলাইনে ক্লাস নেওয়ার অনুমতি চাইলে সেটা দেওয়া হয়নি। গত ৭ নভেম্বর থেকে তিনি অলিখিতভাবে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। তাকে কর্মস্থলে আসার জন্য প্রশাসন থেকে বলা হলেও তিনি প্রশাসনিক আদেশ অমান্য করে ধারাবাহিকভাবে বিশ^বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। উল্লেখ্য, আওয়াল কবির জয় ২০০৯ সালে রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার আসামী ছিলেন। ২০১০ সালের ২৮ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। পরবর্তীতে ২০১৪ সালের ২৯ এপ্রিল তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক পদে যোগদান করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

