পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বিজ্ঞানভিত্তিক সংগঠন সাইন্স ক্লাবের উদ্যোগে প্রায় আটশতাধিক শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, সহকারী প্রক্টর আরিফুল ইসলাম , ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. রবিউল ইসলাম ও বঙ্গবন্ধু হলের সহকারী হল প্রভোস্ট মাহাবুর রহমান, মো: ফারুক গাজী, সংগঠনটির আহ্বায়ক শাফিউল ইসলাম শামীম , সদস্য সচিব সজীব প্রামাণিক সহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মেয়ে শিক্ষার্থীদের পর্দার বিষয়টি বিবেচনা করে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছিলো এই মাহফিল অনুষ্ঠানে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

