স্টাফ রিপোর্টার : এক সময়ের সাড়া জাগানো কৃতি ফুটবলার আমির হোসেন লালমনি গতকাল ভোর পাঁচটায় শহরের মন্ডলপাড়ার নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…………রাজেউন)। তিনি উক্ত মহল্লার মরহুম ওমর আলীর ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪ বছর। ব্যাক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। এক সময়ে জাতীয় ফুটবল দলে খেলতেন লালমনি। ফুটবলে তার দখল ও ক্রীড়া নৈপুন্যতা মুগ্ধ করতো ফুটবল প্রেমীদের। আশির দশকে লালমনি কোনো দলে খেলবে এটা জানলে দর্শকের উপস্থিতি থাকতো বেশ। এক সময়ে পাবনা জেলা ফুটবল দলের খেলোয়াড়সহ সার্বিক তত্বাবধায়ন করতেন তিনি। অত্যন্ত সদালাপী লালমনি পাবনা জেলার প্রাক্তন ক্রীড়াবিদদের সংগঠন সোনালী অতীতের সাধারন সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে অতীত ও বর্তমান ফুটবল খেলোয়াড়দের মাঝে। তার বাড়িতে ছুটে যান অসংখ্য মানুষ। গতকালই বাদ আসর মন্ডলপাড়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে ফুটবল খেলোয়াড় লালমনির মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ছিফাত রহমান সনম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন স্বপন, প্রাক্তন কৃতি ফুটবলার যথাক্রমে মোহাম্মদ আলী জিন্নাহ, সাজ্জাদ হোসেন ডাগু, আনিসুল হক বাবু, আবুল কালাম আজাদ, বাবলু, টনি, এ্যাড. আলম, ঝুল, মিলু, মিন্টু, আজম, হিলু, শাহিন, বেনু, সালফি আল ফাত্তাহ, সাহাবুল আলম বেলাল, শমসের, বিন্দু, মো. কবির, রাশেদ, শিশির প্রমূখ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

