স্টাফ রিপোর্টার : পূর্ব বিরোধের জের ধরে এক যুবককে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে সদরের মালঞ্চি ইউনিয়নের শ্যামপুর গ্রামে। গত ৮ মার্চ এ ঘটনা ঘটে জানিয়ে সদর থানায় ৭ জনের নাম উল্লেখ করে আহত যুবক শিহাব খাঁর পিতা মো. গাফফার খান অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, তার ছেলের বুক, পিঠ, মাজাসহ শরীরের বিভিন্নস্থানে বেধরক পিটিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। এরপরে তাকে শ্যামপুরের মহায়মিলন প্রজেক্টের পেছনে একটি ভুট্রা ক্ষেতের মাঝে নিয়ে গিযে শ^াসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। শিহাবের চিৎকারে আশেপাশের মানুষেরা এগিয়ে এলে দুর্জনেরা তাকে খুনের হুমকি প্রদান করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনা জেনে শিহাবকে পরিবারের সদস্যরা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অভিযোগকারী মো. গাফফার খান তার ছেলের ওপরে এমন অমানবিক নির্যাতনের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
