বসত বাড়িতে হামলা চালিয়ে বাড়ির সিসি ক্যামেরা ও জিনিসপত্র ভাংচুর করার অভিযোগ উঠেছে শালগাড়িয়াস্থ পাবনা জেনারেল হাসপাতালের দুই নম্বর গেটের সামনের এক বাড়িতে। গত ৫ মার্চ রাত দশটার দিকে এ ঘটনা ঘটে শেখ মফিজুল ইসলামের বাড়িতে। শেখ মফিজুল উক্ত মহল্লার বাসিন্দা জাতীয়তাবাদী ব্যবসায়ী দল পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ সাইফুল ইসলামের ছেলে। মূলত: বাড়িটি শেখ সাইফুলের বলে উল্লেখ করে তিনি বলেন বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারনেই এ হামলার শিকার হয়েছে তার পরিবার। এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান পরিবারের সদস্যরা। এদিকে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম আগা ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম লিটন এক প্রেসবিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
