নিজস্ব প্রতিনিধি : সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের প্রত্যন্ত চরঘোষপুর মোল্লাপাড়ায় (চালাকপাড়া) হযরত বেলাল (রাঃ) জামে মসজিদ নামে নতুন একটি মসজিদ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার মসজিদের গেটে ফিতা কেটে, দোয়া ও জুম্মার নামাজ আদায় করে উদ্বোধন করেন স্থানীয় মুসুল্লিরা। এ সময় পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এ বি এম ফজলুর রহমান, অনলাইন পত্রিকা নতুন চোখ পত্রিকার প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এসএম আলম, পাবনা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ, নিউজ পাবনা অনলাইন এর স্বত্বাধিকারী ফয়সল মাহমুদ পল্লব, মসজিদ কমিটির সভাপতি শামছুল আলম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুর রাজ্জাক, মুয়াজ্জিন মাওলানা আব্দুর রশিদসহ এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন। ঐ এলাকার বিশিষ্টজন আলহাজ¦ রফিকুল ইসলামের পারিবারিক দানকৃত ৬ কাঠা জায়গার উপর ইট দিয়ে গেথে আপাতত কোনরকম কাঠামো দাঁড় করানো মসজিদের সভাপতি শামছুল বলেন, আশেপাশের ২ কিলোমিটারের মধ্যে কোন মসজিদ নাই। এদিকে বেশিরভাগ লোক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাই অনেক সময় দেখা যায় দূরে পায়ে হেটে গিয়ে জামাতে নামাজ আদায় করতে দেরি দেরী হয়ে যায়। এই মসজিদটি হওয়াতে এলাকাবাসীর মধ্যে পাঁচ ওয়াক্ত এক সাথে নামাজ আদায় ও সেই সাথে দেখাও হবে। যার মাধ্যমে সৌহার্দ্য-সম্প্রীতি, ভালোবাসা ও বন্ধুত্বসহ ভাব ভালবাসা বেড়ে আল্লাহর রহমত বর্ষিত হবে। আজ থেকে নামাজ শুরু হলো। সেই সাথে নির্মাণ কাজও চলমান থাকবে। ভবিষ্যতে হাফিজিয়া মাদ্রাসা চালু করার ইচ্ছা আছে। এ মসজিদের দুইটি হর্নসহ মাইক সেট দান করেছেন সাংবাদিক এস এম আলম, টিউবওয়েল দিয়েছেন ঐ এলাকার উজ্জল মালিথা। এ ছাড়াও কার্পেট, ঘড়ি, জায়নামাজ, ফ্যানসহ নানান দ্রব্যাদি দান করেন ইউসুফ, আমিরুল, বকুলসহ এলাকাবাসী অনেকেই। জুম্মার নামাজ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম রাজ্জাক।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

