আটঘরিয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আটঘরিয়া পৌর শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর কৃষক দলের আহবায়ক বিএম বাবুল হোসেন। সদস্য সচিব বাবুল আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল বারিক, পৌর বিএনপি’র সভাপতি আজাহার আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু। পরিচিতি সভা ও দোয়া মাহফিলে বিএনপি ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারন মুসুল্লিবৃন্দ শরিক হন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

