আটঘরিয়া প্রতিনিধি : ইকবাল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল আটঘরিয়ার একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা। এ সময় ইউনিয়ন জামায়াতে ইসলামি আমির মাওলানা আব্দুল মালেক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলি আকু, সাবেক সুপার আলহাজ্ব রফিকুল ইসলাম, মাওলানা শাহাদত হোসেন, সাবেক শিক্ষক হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা ইমরান হোসাইন, ফাউন্ডেশনের আজীবন সদস্য জামাল সরদারসহ এলাকার মুসুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বাচ্চু। উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার সরোয়ার হোসেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

