সুজানগর প্রতিনিধি ঃ চলতি রমজান মাস উপলক্ষে অধিক মুনাফার আশায় পাবনার সুজানগর পৌর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে কেমিক্যাল দিয়ে পাকানো সবরিকলা বিক্রির হিড়িক পড়েছে। ওই সব কলা খেয়ে অনেকে পেটের পীড়াসহ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বলেও ভুক্তভোগী সূত্রে জানা যায়।
সুজানগর পৌর বাজারের ব্যবসায়ী আলতাফ হোসেন জানান, রমজান মাস আসলেই এক শ্রেণির অসাধু কলা ব্যবসায়ী অধিক মুনাফা আশায় কাঁচা কলা কেমিক্যাল দিয়ে পাকায়ে গাছপাকা বলে বিক্রি করে থাকেন। আর ভোক্তারা ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পাকানো ওই কলা প্রতি হালি ৩০ থেকে ৪০টাকা দরে কিনে প্রতারিত হওয়ার পাশাপাশি তা খেয়ে অনেকে পেটের পীড়াসহ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হন। উপজেলার ভবানীপুর গ্রামের ভুক্তভোগী আব্দুর রশিদ বলেন, কলা ব্যবসায়ীরা স্থানীয় বাজারের আশপাশের গুদামে কাঁচাকলা রেখে রাতের অন্ধকারে তাতে কেমিক্যাল দেয়। এতে কলা দ্রুত পেকে যায়। আর কেমিক্যাল মিশিয়ে পাকানো ওই কলা উপজেলার বিভিন্ন হাট-বাজারে সকালে এবং বিকালে অবাধে বিক্রি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াসিম খান বলেন কেমিক্যাল দিয়ে পাকানো কলা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। ভোক্তারা কেমিক্যাল দিয়ে পাকানো ওই কলা খেয়ে পেটেরপীড়া, কিডনি সমস্যা, লিভার সমস্যা এবং ব্লাড ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হতে পারে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসাধু কলা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

