স্টাফ রিপোর্টার : জেলার প্রসিদ্ধ মিষ্টি বিপনী কেন্দ্র প্যারাডাইস সুইটস্ এর নুরুল আমিন সোহেল হঠাৎ করে গুরুত্বর অসুস্থ হয়েছেন। শ^াসকষ্টজনিত সমস্যার কারনে গতকাল সকাল সাড়ে এগারোটার দিকে পাবনা ষ্টেডিয়াম থেকে এয়ার এ্যাম্বুলেন্সে তাকে ঢাকা নেবার চেষ্টা করলে এয়ার এ্যাম্বুলেন্স উড়াল দেবার সাথে সাথে শ^াসকষ্ট বেশি দেখা দেয়। এ সময় সেখানে উপস্থিত চিকিৎসকেরা এ্যাম্বুলেন্সটি থামিয়ে দেন ও তাকে এ অবস্থায় নেওয়াটা ঠিক হবে না জানিয়ে দিলে তার পরিবার তাকে এ্যাসোর্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি এখন সিসিইউতে ভর্তি রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন শারিরিকভাবে কিছুটা স্ট্যাবল হলে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকাতে স্থানান্তর করা হবে। ব্যবসায়ী নুরুল আমিন সোহেল জেলার এক সময়ের বিশিষ্ট ব্যবসায়ী, প্যারাডাইস সুইটস্ এর স্বত্তাধিকারী মরহুম ইব্রাহিম হোসেনের মেজো ছেলে ও বিশিষ্ট ব্যবসায়ী আবু ইসহাক শামীমের ছোটো ভাই। সকল পরিচিতজনদের কাছে সোহেলের দ্রুত আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

