শহর প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শহীদ আমিন উদ্দিনের মেজো ছেলে ক্রীড়া সংগঠক ফরিদুল ইসলাম ফরিদ চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল সকাল সাড়ে আটটায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর। তিনি ঢাকাতেই থাকতেন। তার মৃত্যুর খবর জেনে অসংখ্য মানুষ শহরের লাহেরি পাড়াস্থ বাসভবনে ছুটে যান। বিকালের দিকে তার মরদেহ বাড়িতে পৌছালে বন্ধু বান্ধব ও স্বজনদের কান্নায় ভারি হয়ে আসে পরিবেশ। গতকাল তারাবির নাামাজ শেষে জান্নাতুল মাওয়া জামে মসজিদে মরহমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে শরিক হন অসংখ্য মানুষ। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

