স্টাফ রিপোর্টার : ভরদুপুরে প্রকাশ্যে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়ে প্রাণনাশের হুমকি দেবার ঘটনা ঘটেছে শহরের চক ছাতিয়ানীতে। এ ঘটনায় ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় ৮ জনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করা হলে তা মামলা (নম্বর-৪৪. তারিখ- ২৩/০২/২০২৫) হিসেবে রুজু করেছে সদর থানা। চক ছাতিয়ানী মহল্লার আসলাম শেখের স্ত্রী মোছা. অঞ্জনা বেগম থানায় দায়েরকৃত এজাহারে জানান, তিনি তার স্বামী আসলাম শেখের কাছ থেকে দানসূত্রে পেয়ে উক্ত সম্পত্তিতে খাজনা খারিজ পরিশোধ করে পরিবারসহ বসবাস করেন। গত ২০ ফেব্রুয়ারি বেলা একটার দিকে তিনি ও দুজন রাজমিস্ত্রি তার বাড়ির জমিতে সেফটি ট্যাংকি নির্মাণ করতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে এসে বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর ও বাড়িতে প্রবেশের মূল গেট সম্পূর্ণভাবে ভেঙে ক্ষতিসাধন করে এবং মিস্ত্রিকে কাজ বন্ধ করতে বকাবকি করে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় বাড়ির সদস্যদের ব্যাপকভাবে নাজেহাল করে তারা এবং এখানে সেফটি ট্যাংকি নির্মাণ করার চেষ্টা করলে হত্যার হুমকি প্রদান করেন তারা। এর আগে অভিযুক্তদের নামে সদর থানায় জিডি করা রয়েছে ও ঘটনাটি এলাকার অনেকেই জানেন। গত ২০ ফেব্রুয়ারির এ ঘটনার বিষয়ে স্থানীয় প্রধান বর্গ ও আত্মীয় স্বজনের সাথে আলোচনা করে মীমাংসার চেষ্টা চালিয়ে সমাধান না হওয়ায় তিনি থানা পুলিশের দারস্থ হয়েছেন বলে জানান। মোছা. অঞ্জনা বেগম জানান, পুরো পরিবারসহ তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন। র্যাব, পুলিশ প্রশাসনসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছে ভূক্তভোগী পরিবার।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
