স্টাফ রিপোর্টার : শহরের পাঁচমাথা মোড় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, হক আর্ট প্রেস এর প্রতিষ্ঠাতা তোজাম্মেল হক তুজু গতকাল ভোর পৌনে পাঁচটায় রাধানগর নারায়নপুরের (মহিদুল ডাক্তারের গলির শেষ মাথায়) নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…….রাজেউন)। তিনি উক্ত এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জহুরুল হকের বড় ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর জেনে পাঁচমাথা মোড়ের ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সদালাপী ও পরোপকারী ব্যবসায়ী তুজুকে দেখতে তার বাড়িতে ছুটে যান পরিচিতজনেরা। গতকাল বাদ যোহর সরকারি এডওয়ার্ড কলেজ মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, তিনি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক ও সাংবাদিক ফারুক হোসেন চৌধুরীর শ^শুর। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল পরিচিতজনদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। দৈনিক ইছামতি পরিবারের পক্ষ থেকে শহরের প্রবীণ আর্ট প্রেস ব্যবসায়ী তোজাম্মেল হক তুজুর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

