স্টাফ রিপোর্টার : বনমালী শিল্পকলা কেন্দ্র পাবনার বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল সকালে কেন্দ্রের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) স¤পন্ন করার লক্ষ্যে ঘোষিত তফশিল অনুযায়ী একটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করেন। বনমালী শিল্পকলা কেন্দ্রের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত পদের বিপরীতে অতিরিক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নিম্নলিখিত প্রার্থীগণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, সাধারণ স¤পাদক ড. হাবিবুল্লাহ, সহ-সভাপতি অ্যাডভোকেট সনৎ কুমার সরকার ও আলহাজ¦ ডা. মনোয়ার উল আজীজ, যুগ্ম সাধারণ স¤পাদক (প্রশাসন) রবিউল ইসলাম চৌবে ডাবলু, যুগ্ম সাধারণ স¤পাদক (সাংস্কৃতিক) প্রলয় চাকী টুকাই, অর্থ স¤পাদক মোসাদ্দেক আলী খান খসরু কার্যনির্বাহী সদস্য এড. মোহাম্মদ আব্দুল হান্নান, এড. আব্দুল হান্নান শেলী, মিসেস সোহানি হোসেন, হাবিবুর রহমান হাবিব, আলী হাসনাত বক্তার, সাইফুল আলম স্বপন চৌধুরী, এ্যাড. মোসফেকা জাহান কনিকা, আখতারুজ্জামান আখতার, আবুল কাশেম, এ্যাড. নাজমুল হোসেন শাহীন নির্বাচিত হয়। ১৭ সদস্য নিয়ে এবারে কমিটি গঠন হয়েছে। নির্বাচন পরিচালনা করেন বনমালী শিল্পকলা কেন্দ্রের কার্যকরী পরিষদের নির্বাচন কমিশনার এ্যাড. মির্জা আজিজুর রহমান, কমিশনের সদস্য এ্যাড. কাজী সাইদুর রহমান ও জহুরুল ইসলাম। সাধারন সভায় সদস্যবৃন্দ অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

