স্টাফ রিপোর্টার : পুলিশকে গ্রেফতারে বাঁধাদানকারী পলাতক আসামী, জেলা পরিষদের সাবেক সদস্য এবং ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা ডিবি পাবনার এএসআই (নিঃ) রুহুল আমিন ও সঙ্গীয় কনস্টেবল মো. বুলবুল গত ২১ ফেব্রুয়ারি ফরিদপুর থানার বেড়হাউলিয়া গ্রামস্থ নিজাম উদ্দিন মোল্লা নিজু কারিগর (৬৫) এর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর হতে চাটমোহর থানার মামলা নং-০৬, তারিখ-১০/০১/২৫ খ্রিঃ, ধারা-১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫/৬ মামলার তদন্তেপ্রাপ্ত আসামী চিথুলিয়া গ্রামের মৃত তাইজুল বিশ^াসের ছেলে জেলা পরিষদের সাবেক সদস্য ও ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল (৪৪) কে গ্রেফতারের চেষ্টা করলে তার ছোট ভাই আব্দুল খলিল, মো. খোকন, মো. চাঁদ, ছেলে মো. রাব্বি (২৫), মামাতো বোন মোছা. নুরজাহান বেগম, প্রতিবেশী আবু সাঈদ ও তার সমর্থকগণ পুলিশের কাজে বাঁধা প্রদান করে ডিবি পুলিশের ওপর আক্রমণ করে তাদেরকে অবরুদ্ধ করে রাখে। এএসআই (নিঃ) রুহুল আমিন ঘটনার বিষয় ওসি, ডিবিকে জানালে ওসি, ডিবি ফরিদপুর থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করেন। পবরর্তীতে ফরিদপুর থানার এসআই (নিঃ) আল ইমরান-এর নেতৃত্বে একটি টিম এবং থানার বিট অফিসার এসআই নূরে আলম সঙ্গীয় এসআই (নিঃ) সেলিম রেজাসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান যে, ২০০/৩০০ জন লোক জড়ো হয়ে মারমুখী অবস্থান করছে। একপর্যায়ে তারা তাদের হাতে থাকা বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড, হাসুয়া, হাতুরী, এসএস পাইপ ও দেশীয় অস্ত্র শস্ত্র দ্বারা ডিবি পুলিশ ও থানা পুলিশের সদস্যদের ওপর আক্রমণ করে। আসামীরা বাঁশের লাঠি ও ইট পাটকেল দ্বারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসামী জলিলকে গ্রেফতারে বাঁধা প্রদান করে। একপর্যায়ে, তারা আসামী জলিলকে ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল হতে চলে যায়। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ডিবি ও থানা পুলিশ আসামী জলিল’কে আটক করতে না পেরে ঘটনাস্থল ত্যাগ করে। উক্ত ঘটনায় এসআই (নিঃ) আল ইমরান-এর নেতৃত্বে থাকা টিমের ৫ জন পুলিশ সদস্য জখম হয়। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে ফরিদপুর থানার এসআই (নিঃ) আল ইমরান বাদী হয়ে ফরিদপুর থানার মামলা নং-০৬, তাং-২২/০২/২০২৫ খ্রি, ধারা-১৪৩/৩৪১/৩৩২/৩৫৩/২২৫/১১৪ পেনাল কোড, ১৮৬০ সংক্রান্তে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন-এর নেতৃত্বে এবং সার্বিক দিক-নির্দেশনায় চাটমোহর থানার মামলা নং-০৬, তারিখ-১০/০১/২৫ খ্রিঃ, ধারা-১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৫/৬ মামলার তদন্তেপ্রাপ্ত আসামী এবং ফরিদপুর থানার মামলা নং-০৬, তাং-২২/০২/২০২৫ খ্রি. ধারা-১৪৩/৩৪১/৩৩২/৩৫৩/২২৫/১১৪ পেনাল কোড-এর এজাহারনামীয় ১নং আসামী পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য ও ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল (৪৪)-কে গ্রেফতারের জন্য পাবনা জেলা ডিবি পুলিশ, ফরিদপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযানে ফরিদপুর থানার মামলা নং-০৬, তাং-২২/০২/২০২৫ খ্রি, ধারা-১৪৩/৩৪১/৩৩২/৩৫৩/২২৫/১১৪ পেনাল কোড মামলায় এজাহারনামীয় মোট ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গত ২৭ ফেব্রুয়ারি জেলা ডিবি পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় সদর থানার আলিয়া মাদরাসা মোড়, সিএনজি স্ট্যান্ড হতে পলাতক আসামী আব্দুল জলিলকে গ্রেফতার করে। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেছে পুলিশ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

