স্টাফ রিপোর্টার : চাটমোহর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সমিতির কার্যালয়ে তাদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এম এ জিন্নাহ তাদের শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত কমিটির সভাপতি মোখলেছুর রহমান বিদ্যুৎ, সহ-সভাপতি আলহাজ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক শেখ মো. জিয়ারুল হক সিন্টু, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক সহ সমিতির ১২ জন সদস্য শপথ নেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রকিবুর রহমান টুকুন, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, রনি রায়, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সহ সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, সাংবাদিক শামীম হাসান মিলন, শাহীন রহমান, বকুল রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

