এফএনএস বিদেশ : অস্ট্রেলিয়ায় আজ শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ান ফতোয়া পরিষদ। অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম পরিষদ জানিয়েছে, দেশটির গ্রান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ ও ফতোয়া পরিষদের ইমামদের দীর্ঘ আলোচনা শেষে রোজা শুরুর এ তারিখ ঘোষণা করা হলো। ভৌগলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিতে পারে। গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ ফতোয়া কাউন্সিলের সঙ্গে আলোচনা করে জানিয়েছেন, সিডনি শহরে রমজানের চাঁদটি অস্ত যাবে সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে। এতে সূর্যাস্তের পরও সেখানে চাঁদটি আকাশে ১২ মিনিট পর্যন্ত দেখা যাবে। অপরদিকে পার্থ শহরে নতুন চাঁদটি ৭টা ৮ মিনিটে অস্ত যাবে। সেখানে সূর্যাস্তের পর চাঁদটি আকাশে আরও ১৬ মিনিট অবস্থান করবে। এতে খুব সহজেই চাঁদটি দেখা যাবে। এসব তথ্য জানিয়ে অস্ট্রেলিয়ার ফতোয়া পরিষদ বলেছে, আজ শনিবার থেকে এই দেশে পবিত্র রমজান মাস শুরু হবে। প্রথম তারাবিহর নামাজ পড়তে হবে গতকাল শুক্রবার।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

