স্টাফ রিপোর্টার : সদর উপজেলায় ১২টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। একই সাথে ৪টি অবৈধ ইটভাটাকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে। গতকাল দিনভর চর ভবানীপুর, চর বাঙ্গাবাড়িয়া, ভগীরথপুর ও শানিকদিয়ার এলাকায় এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল গফুর। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রেজওয়ান-উল-ইসলাম। অভিযানে ১২টি ইটভাটাকে মোট ৫০ লাখ টাকা জরিমানা এবং ৪টি উচ্ছেদ করা হয়। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- চর বাঙ্গাবাড়িয়া এলাকার এম.এম.বি ব্রিকস, এম.এম.এ ব্রিকস, এইচ.আর.এম ব্রিকস, এম.এস.বি ব্রিকস, ভবানীপুর এলাকার এম.কে.বি ব্রিকস, এস.অ্যান্ড.বি ব্রিকস, এস.অ্যান্ড.বি-২ ব্রিকস, এম.আর.বি-২ ব্রিকস, শানিকদিয়ার এলাকার আর.এ.এফ ব্রিকস, কে.এইচ.বি ব্রিকস, ভগীরথপুর এলাকার এম.আর.বি ব্রিকস এবং এ.এইচ.বি ব্রিকস। এছাড়া চর বাঙ্গাবাড়িয়ার পি.এম.বি ব্রিকস ও এ.অ্যান্ড.বি ব্রিকস, ভগীরথপুর এলাকার এস.এম.বি ব্রিকস এবং এম.এইচ.বি ব্রিকস উচ্ছেদ করা হয়। এ সময় পরিবেশ অধিদফতর, পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর, পরিদর্শক আব্দুল মমিনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

