নিজস্ব প্রতিনিধি : ঈশ^রদীর সাহাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাস্তার দাবিতে মানববন্ধন করেছেন। কবি এস এম সাহেদের নেতৃত্বে গতকাল অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন চারশো মানুষ। তারা জানান, প্রায় ৩০ বছর যাবত রাস্তা না থাকার কারনে জনভোগান্তির শিকার হচ্ছে সাধারন মানুষ। এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, গোরস্থান, হাটবাজারে চলাচল করতে মানুষ হিমশিম খাচ্ছে। সামনে বর্ষা মৌসুম আসছে, তখন মানুষের আরো দুর্ভোগ বাড়বে। ফলে অবিলম্বে এখানে রাস্তা নির্মাণ করে মানুষের ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট প্রশাসন উদ্যোগী হবেন এটাই আশা করছেন সাধারন মানুষ। এ বিষয়ে উদ্যোগী না হলে আগামী দিনে স্থানীয় বাসিন্দারা মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন অব্যাহত রাখবেন বলে উল্লেখ করেন তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

