পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য “ট্রেনিং ওয়ার্কশপ অন এমপ্লই অব গ্রেড ১৭ থেকে ২০: রাইট অ্যান্ড সাভিস” বিষয়ে এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান। রিসোর্স পার্সন হিসেবেও কর্মশালাটি পরিচালনা করেন উপ উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম। উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল বলেন, আমাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং সচেতনতা বাড়াতে হবে। বিবেকবোধ বাড়ানো, স্বচ্ছতা এবং সততার সাথে কাজ করতে হবে। প্রতিটি কর্মই সম্মানের। বিশ^বিদ্যালয়কে নিজের মধ্যে ধারণ করে, দায়িত্ব নিয়ে কাজ করে যেতে হবে। জাতিগতভাবে আমরা বিভিন্নভাবে পিছিয়ে আছি। কাজের মধ্যে সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে। উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, জানা ও শেখার আগ্রহ বাড়াতে হবে। প্রতিষ্ঠানকে সেবা দেওয়া এবং নিজের অধিকার সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকতে হবে। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান বলেন, আন্তরিকতার সাথে আমাদের যার যার দায়িত্ব ও কর্তব্য সততার সাথে পালন করতে হবে। আইনের বাইরে কোনোকিছুই করা যাবেনা। আইন মেনে সঠিক প্রাপ্যতা বুঝে নিতে হবে। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)’র পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা এবং সহযোগিতায় ছিলেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নূর আলম। সঞ্চালনা করেন ড. আসফাকুর রহমান। আইকিউএসি’র উদ্যোগে বিশ^বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির সকল কর্মচারী সকালে ও দুপুরে কর্মশালায় অংশ নেন। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

